অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে বাংলাদেশের আরও ১৮‌টি বিশ্ববিদ্যালয়

২৮ ডিসেম্বর ২০২৩, ০১:৪৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM
অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে বাংলাদেশের আরও ১৮‌টি বিশ্ববিদ্যালয়

অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে বাংলাদেশের আরও ১৮‌টি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

সম্প্রতি অস্ট্রেলিয়ার শিক্ষা প্রোফাইলে বাংলাদেশের নতুন পাঁচ‌টি সরকারি ও ১৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ মোট ১৮টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত করা হয়েছে।  ফলে এসব বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের অস্ট্রেলিয়ার বিশ্বদ্যিালয় সমূহে প্রবেশাধিকারসহ গবেষণা ও শিক্ষা আদান-প্রদান সহজ হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশন জানায়, অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আগের অন্তর্ভুক্ত বাংলাদেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও ১৮টি যুক্ত হলো।

নতুন ক‌রে যুক্ত হওয়া ১৮টি বিশ্ববিদ্যালয় হ‌লো- খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ব্রাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগাং, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

ইত:পূর্বে অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬