এনিমেল হাজবেন্ড্রি কাউন্সিল করার সিদ্ধান্ত বাতিলের দাবি, ক্লাস-পরীক্ষা বর্জন

২১ ডিসেম্বর ২০২৩, ০১:০২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
রাবির প্যারিস রোডে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবির প্যারিস রোডে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক ‘বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন-২০২৩’ প্রণয়নের নীতিগত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) প্যারিস রোডে এ কর্মসূচি পালন করেন। 

দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন বিভাগের শিক্ষার্থীরা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন। দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ঢাকায় গিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঘেরাও করবেন বলে হুশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. জাকির হোসেন বলেন, প্রাণিসম্পদে একটি প্রতিষ্ঠিত কাউন্সিল 'বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন-২০১৯' বিদ্যমান, সে জায়গায় এ আইনের সাথে সাংঘর্ষিক, উদ্দেশ্যপ্রণোদিতভাবে, ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ও পক্ষপাতদুষ্ট আরেকটি কাউন্সিল গঠনের কোনো যৌক্তিকতা নেই। এতে করে প্রাণিসম্পদের উন্নয়ন ব্যহত হবে। প্রাণিসম্পদ খাতের সবার মধ্যে ফাঁটল ধরবে। আরো অনেক জটিলতা সৃষ্টি হবে।

আরেক শিক্ষার্থী কায়েস মাহাবুব সাকিব বলেন, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল দীর্ঘদিন ধরে ভেটেরিনারি পেশার স্বার্থে কাজ করে যাচ্ছে। হঠাৎ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব যে সিদ্ধান্ত নিয়েছেন, এটি প্রাণিসম্পদের পেশার সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত সৃষ্টির পাঁয়তারা ছাড়া কিছু নয়। পাশ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানে শুধু ভেটেরিনারি কাউন্সিল রয়েছে। এনিমেল হাজবেন্ড্রি নামে কোনো কাউন্সিল নেই। এ দাবি দ্রুত প্রত্যাহারের দাবি জানান তিনি।

আরো পড়ুন: শিক্ষার্থীদের আবাসন ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাঠদান চায় না ইউজিসি

বিক্ষোভ মিছিলে বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিক্ষোভ শেষে শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে সংবাদ সম্মেলন করেন তারা। লিখিত বক্তব্যে আলামিন মোল্লা বলেন, গত ১০ ডিসেম্বর মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের আহ্বানে আয়োজিত সভায় 'বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন-২০২৩' প্রণয়নের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এ আইন সম্পূর্ণ অযৌক্তিক, পক্ষপাতদুষ্ট ও বিদ্যমান 'বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন-২০১৯'-এর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

এ সময় তারা কয়েকটি দাবি জানান। সেগুলো হলো- অবিলম্বে 'বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি কাউন্সিল আইন-২০২৩' প্রণয়নের নীতিগত সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে; প্রাণিসম্পদ উন্নয়নের স্বার্থে প্রাণিসম্পদ অধিদপ্তরে ভেটেরিনারি এবং এনিমেল হাজবেন্ড্রি গ্রাজুয়েটদের দ্বন্দ্ব নিরসনে প্রাণিসম্পদ অধিদপ্তরে কর্মরত এন্ট্রি লেভেলে কর্মকর্তাদের সমন্বয়ে কোর্স চালুর সিদ্ধান্ত এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সমন্বিত কোর্স চালু করার জন্য বাংলাদেশ সরকারের বাস্তবায়ন করতে হবে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬