বিএনপি ইসরায়েলি বাহিনীর চেয়েও নিষ্ঠুর: ওবায়দুল কাদের

২০ ডিসেম্বর ২০২৩, ০৪:২১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সভায় বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের © সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ইসরায়েলি বাহিনীর চেয়েও নিষ্ঠুর। তারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন দিয়ে হেলপারসহ পুড়িয়ে মেরেছে। বুধবার (২০ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

এ সময় বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে সেই আগুনে আপনাদেরকেই পুড়তে হবে। মা তার বাচ্চাকে কোলে নিয়ে আগুনে পুড়ে গিয়েছে। এই কাজ কে করেছে? বিএনপি করেছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে চাই না, তারেক রহমানকে চাই না। এরা মানুষ নয় এরা মানুষের নামে দানব। এদেরকে প্রতিহত করতে হবে। পরাজিত করতে হবে। এরা থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন কোথায়? মির্জা ফখরুল সাহেব এখন কোথায়? মির্জা ফখরুল সাহেব বলেছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে যাবে। কিন্তু শেখ হাসিনা এখন কোথায় বলেন আপনারা? পালিয়ে যায়নি। ‘বিএনপি কি আছে? বিএনপি নাই, খেলায় নাই, পালিয়ে গেছে। খেলায় আছে ১৮৯৬ জন। খেলা হবে ৭ জানুয়ারি। প্রস্তুত আছেন? সিলেটের খবর কি? বিএনপি কই? পালিয়ে গেছে না?’

সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি
  • ১৯ এপ্রিল ২০২৬
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬
নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের…
  • ১৯ এপ্রিল ২০২৬