রোববার সকাল-সন্ধ্যা অবরোধ ডাকল বিএনপি

২০ ডিসেম্বর ২০২৩, ০৪:১৮ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM

© সংগৃহীত

আগামী রোববার (২৪ ডিসেম্বর) দেশজুড়ে সকাল-সন্ধ্যা সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এছাড়া আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার টানা তিন দিন অসহযোগ আন্দোলন সফলের লক্ষ্যে লিফলেট বিতরণ করবে দলটি।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন বর্জনের একদফা দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী ২১, ২২, ২৩ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি। ২৪ ডিসেম্বর রোববার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হবে।

রিজভী বলেন, 'আমাদের একদফা হলো শেখ হাসিনা সরকারে পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, অবাধ-সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলন। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার গণসংযোগ করা হবে।'   

ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
close