টানা তৃতীয়বারের জয়ে সিসিকে শেখ হাসিনার অভিনন্দন

২০ ডিসেম্বর ২০২৩, ১২:২০ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM

© সংগৃহীত

মিসরের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আবদেল ফাত্তাহ আল সিসিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মিসরের প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে শেখ হাসিনা বলেন, ‘আরব প্রজাতন্ত্র মিসরের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত।

তিনি যোগ করেন, ‘রাষ্ট্রের এই সর্বোচ্চ পদে টানা তৃতীয় মেয়াদে আপনার ব্যাপক বিজয় স্পষ্টভাবে আপনার অনুকরণীয় প্রতিশ্রুতি, ত্যাগ এবং জাতির প্রতি সেবাকে একত্রিত করে আপনার দূরদর্শী রাষ্ট্রনায়কত্বকে প্রকাশ করে।’

‘বাংলাদেশ মিশরের সাথে তার সম্পর্ককে উচ্চ অগ্রাধিকার দেয়, যা থেকে সহযোগিতার উদীয়মান ক্ষেত্রগুলোতে আমাদের সম্মিলিত অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়,’ বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা সিসির সুস্বাস্থ্য, সুখ এবং ব্যক্তিগত মঙ্গল এবং ভ্রাতৃপ্রতিম মিশরীয় জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

কক্সবাজার সদর হাসপাতালে লিফটের নিচে থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ০৭ মার্চ ২০২৬
মাদ্রাসার শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অফিসে অবস্থান নিয়ে জ…
  • ০৭ মার্চ ২০২৬
জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন মন্ত্রী
  • ০৭ মার্চ ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে মাভাবিপ্রবি, আবেদন নির্ধারিত ফরমে
  • ০৭ মার্চ ২০২৬
সিলেটের ডিসি সারোয়ারের বিরুদ্ধে মামলার অনুমতি চাইলেন আদালত
  • ০৭ মার্চ ২০২৬
ক্যারিয়ারে পরিণত হলে চাঁদাবাজিকে সে অপরাধ মনে করে না: নাসীর…
  • ০৭ মার্চ ২০২৬