উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’

১৭ নভেম্বর ২০২৩, ০৪:৫০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় © সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মিধিলি’ বাংলাদেশের উপকূলে ইতোমধ্যে আঘাত হেনেছে। তবে এটি এখন দুর্বল হয়ে গেছে। আর দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে পটুয়াখালী এলাকায় অবস্থান করছে। বেলা চারটার দিকে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

মিধিলি দুর্বল হয়ে যাওয়ায় মোংলা ও পায়রা বন্দরে দেওয়া সাত নম্বর বিপৎ সংকেত নামিয়ে ৩ দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরের ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভোট দিতে চান ৭২ শতাংশ তরুণ-তরুণী: জরিপ

আবহাওয়া অধিদপ্তর ও সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্র বলেছিল, মিধিলি খুব বড় আকারের ঘূর্ণিঝড় হবে না। বাস্তবেও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল পটুয়াখালীতে। বেলা তিনটার দিকে সেখানে ঘণ্টায় ১০২ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যায়।

মাদ্রাসার এমপিও নীতিমালার খসড়া প্রকাশ, দেখুন এখানে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ফ্রান্স, করুন আবেদন
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সীমিত পরিসরে রাফাহ সীমান্ত খুলে দিল ইসরায়েল
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দিনে ১,৩৫০ মেট্রিক টন চাল আমদানি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আকিজ বশির গ্রুপে চাকরি, আবেদন শেষ ১২ ফেব্রুয়ারি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬