বৃষ্টিতে মাটির ঘর ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

১৭ নভেম্বর ২০২৩, ০৯:৩৮ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
ধসে যাওয়া বাড়ি

ধসে যাওয়া বাড়ি © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ হ্নীলা মৌলভীবাজার এলাকায় মাটির দেয়াল ধসে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) ভোররাত ৩টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

নিহতরা হলেন— ওই এলাকার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)। 

জানা যায়, মৌলভীবাজার মরিচ্যা ঘোনা এলাকার আনোয়ারা বেগম তার সন্তানদের নিয়ে মাটির ঘরে থাকতেন। রাতে প্রচণ্ড বৃষ্টিতে ঘরের মাটির দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়। সকালে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি জানান, আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছেন। এখনই কিছু বলতে পারছি না। 

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close