হঠাৎ ইসিতে নিরাপত্তা জোরদার

১৪ নভেম্বর ২০২৩, ১১:৪১ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM

© সংগৃহীত

কয়েকদিনের মধ্যে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। তফসিল ঘোষণার আগে হঠাৎ করে নির্বাচন কমিশন (ইসি) ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে এ পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।

সরেজমিনেরে দেখা গেছে, নির্বাচন কমিশনের সামনে চারটি দলে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। যা গতকাল সোমবার বা তার আগে ছিল না। এছাড়া, নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও গেটের সামনে পুলিশি জেরা অতিক্রম করতে হচ্ছে সবাইকে। পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ি নির্বাচন কমিশনের সামনে দিয়ে টহল দিচ্ছে।

এর আগে তফসিল ঘোষণার দিন নির্বাচন কমিশন সচিবালয় অভিমুখে গণমিছিল এবং পরের দিন সারা দেশে জেলা-মহানগরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন। রাজনৈতিক সমঝোতা ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আগে কোনো অবস্থাতেই তফসিল ঘোষণা না করার দাবিও জানিয়েছে দলটি। 

সোমবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসের প্রথমার্ধেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কবে নাগাদ তফসিল ঘোষণা হবে এমন প্রশ্নের জবাবেই তিনি এ কথা বলেন।

সচিব জানান, কমিশন বলেছে নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে তাই আপনারা অপেক্ষা করুন।
 
এদিকে, নভেম্বর মাসের প্রথমার্ধের বাকি আছে আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) পর্যন্ত। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার (১৫ নভেম্বর) অথবা বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তফসিল ঘোষণার একটা সম্ভাবনা আছে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করেও ইসির নিরাপত্তা বাড়ানো হতে পারে বলেই জানিয়েছে ইসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬
নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের…
  • ১৯ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬
তিন মাস পর ফের নতুন কমিটি জবি শিবিরের
  • ১৯ এপ্রিল ২০২৬
ভাল নেই হাফেজে কোরআন হামিদুর, মস্তিষ্ক থেকে জটিলতা কিডনিতেও
  • ১৯ এপ্রিল ২০২৬