রাজধানীর শাহজাদপুরে বাসে আগুন

০৯ নভেম্বর ২০২৩, ০৩:৩৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৪ PM
রাইদা বাসে আগুন

রাইদা বাসে আগুন © সংগৃহীত

রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করেছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে ওই বাসে আগুন দেওয়ার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আজ দুপুর ২টা ২৫ মিনিটে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পাই আমরা। আগুন নিয়ন্ত্রণে আমাদের ২টি ইউনিট কাজ করেছে।

আরও পড়ুন: করোনার পর হরতাল-অবরোধে শিক্ষায় ফের বিপর্যয়ের শঙ্কা

এদিকে সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বুধবার (৮ নভেম্বর) সকাল ৬ থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দুর্বৃত্তরা ১৩টি যানবাহনে আগুন দেয়। এর মধ্যে ঢাকা সিটিতে (হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডি) ৫টি, ঢাকা বিভাগে (গাজীপুর) ৩টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি) ১টি, রাজশাহী বিভাগ (শিবগঞ্জ, বগুড়া) ১টি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) ২টি, চট্টগ্রাম বিভাগে (নোয়াখালী) ১টি আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ৭টি বাস, ৪টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক পুড়ে যায়।

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে তৃতীয় দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। অবরোধ শেষ হবে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬