প্লে-অফের আগে আরও এক তারকাকে দলে ভেড়াল সিলেট টাইটান্স

১৮ জানুয়ারি ২০২৬, ০৪:২৯ PM
সিলেট টাইটান্স লোগো

সিলেট টাইটান্স লোগো © সংগৃহীত

চমকের পর চমকেই চলছে সিলেট টাইটান্সের দলগঠন। ক্রিস ওকসকে দলে ভেড়ানোর পর এবার আরও এক ইংলিশ তারকাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। প্লে-অফের ঠিক আগে সিলেট শিবিরে যোগ দিচ্ছেন অভিজ্ঞ ব্যাটার স্যাম বিলিংস।

এই দুজনের সঙ্গেই আগেই যোগাযোগ ছিল সিলেটের। তবে সে সময়ে বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে ব্যস্ত ছিলেন বিলিংস। লিগ পর্বে ১০ ম্যাচে মাত্র ২ জয়ে বিদায় নেয় থান্ডার, ফলে বিপিএলে খেলার সুযোগ পেয়ে যান এই ইংলিশ ব্যাটার।

এর আগে মঈন আলী দলে যোগ দেওয়ার পর থেকেই সিলেট টাইটান্সের পারফরম্যান্সে চোখে পড়ার মতো পরিবর্তন আসে। এখন ওকস ও বিলিংস যুক্ত হওয়ায় প্লে-অফে আরও শক্তিশালী রূপে মাঠে নামতে যাচ্ছে দলটি। 

লিগ পর্বে ১০ ম্যাচে ৫ জয় ও ৫ হারে ১০ পয়েন্ট সংগ্রহ করে প্লে-অফে জায়গা করে নিয়েছে সিলেট। তবে ফাইনালের পথে যেতে তাদের লড়তে হবে এলিমিনেটরে।

আগামী ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় কোয়ালিফায়ারে ওঠার লক্ষ্যে মাঠে নামবে সিলেট টাইটান্স। ওই ম্যাচেই একসঙ্গে মঈন আলী, ক্রিস ওকস ও স্যাম বিলিংস—এই তিন ইংলিশ তারকাকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬