‘আ.লীগের লোকেরাও এখন ভোট দিতে যান না’

০৭ অক্টোবর ২০২৩, ১২:০৫ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
বক্তব্য রাখছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী

বক্তব্য রাখছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী © সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগের লোকজনও এখন ভোট দিতে যান না। আওয়ামী লীগের নেতারা শুধু ভোট চুরি করেন। তাদের চরিত্র বলে কিছু নেই।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লার দেবিদ্বারে ফাঁসির দণ্ড মওকুফ পাওয়া বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র নাহারকে দেখতে তাঁর বাড়ি গিয়ে এসব কথা বলেন কাদের সিদ্দিকী।

কাদের সিদ্দিকী বলেন, ‘২০১৮ সালে কোনো নির্বাচন হইছে? কিছুদিন আগে ঢাকা-১৭ আসনে ভোট হলো। আওয়ামী লীগেরই ভোট লাখের ওপরে, কয়টা পাইছে নৌকা? নিজেদের লোকই যায় না, জনগণের কী ঠেকা পাগল-ছাগলকে ভোট দেওয়ার? আমি মানবের দেশ চেয়েছিলাম, দানবের নয়। এদেশে বাস করতে হলে স্বাধীনতা ও জাতির পিতাকে স্বীকার করতে হবে।’

আরও পড়ুন: আওয়ামী লীগের ভোট চুরি করা লাগে না, জনগণই ভোট দেয় : প্রধানমন্ত্রী

পরে রাখাল চন্দ্র নাহার হাতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের বরাদ্দ করা ‘বীর নিবাস’-এর বরাদ্দপত্র ও নগদ অর্থ তুলে দেন কাদের সিদ্দিকী। এ সময় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম দেলোয়ার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

পিএসসির নতুন সদস্য হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপি…
  • ২৫ অক্টোবর ২০২৬
চুমুকাণ্ডে ক্ষমা চাইলেন ক্বারী তাশরিক 
  • ২৫ অক্টোবর ২০২৬
৩৯৩ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি চট্টগ্রাম বন্দর কর্…
  • ২৫ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক, হারালেন দলীয় পদ
  • ২৫ অক্টোবর ২০২৬
৫ দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের বিক্ষোভ
  • ২৫ অক্টোবর ২০২৬
লিড নিয়েও পর্তুগালের কাছে বাংলাদেশের
  • ২৫ অক্টোবর ২০২৬