হাসপাতালে ভর্তি শায়খ আহমাদুল্লাহ, করা হবে অপারেশন

০৫ অক্টোবর ২০২৩, ০৭:৫২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ © সংগৃহীত

জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। শারীরিক অবস্থা পর্যালোচনায় জরুরি ভিত্তিতে চিকিৎসকরা অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (০৪ অক্টোবর) নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়, আপনারা জানেন, শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ) বেশ কিছু দিন ধরে অসুস্থ। মাঝখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তবে তার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে একটি অপারেশন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।

পোস্টে বলা হয়, আজ রাতে অপারেশনটি সম্পন্ন হবে ইনশাআল্লাহ। অবস্থার উন্নতি হওয়ার আগ পর্যন্ত জুমার খুতবা, লাইভ প্রশ্নোত্তর, জাপানের আসন্ন দাওয়াতি সফরসহ তার সকল প্রোগ্রাম স্থগিত থাকবে। সুস্থ হওয়ার পর তিনি যথারীতি কাজে যোগ দেবেন ইনশাআল্লাহ।

আরও পড়ুন: নারী-পুরুষ কিসে আটকায়, জানালেন আহমাদুল্লাহ

সবার কাছে প্রার্থনা চেয়ে পোস্টে আরও বলা হয়েছে, আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ দান করেন, তিনি যেন আবার দাওয়াহর ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে পারেন- এ জন্য আপনাদের আন্তরিক দোয়া কামনা করছি।

এর আগে, গত ৩১ আগস্ট অসু্স্থ অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন শায়খ আহমাদুল্লাহ। এর কিছু দিন পর ৫ সেপ্টেম্বর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকের পরামর্শে বাসায় বেড রেস্ট দেওয়া হয় তাকে। এর মাঝে গত ২৫ সেপ্টেম্বর দাওয়াতি সফরে দক্ষিণ কোরিয়া যান শায়খ আহমাদুল্লাহ। পাঁচ দিনের সফর শেষে ৩০ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি। দেশে ফেরার কিছু দিন পর আবার অসুস্থ হয়ে পড়েন।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close