বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে মামলা

১৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ © ফাইল ফটো

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ আরও চার জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক মো. হাসিবুল হাসান অভিযোগ গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন।

শেখ মো. শোয়েব কবির নামের এক কর্মচারী মামলাটি করেছেন। তিনি বরিশাল সিটি করপোরেশনে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার পদে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ছিলেন। 

অভিযোগকারীর আইনজীবী আজাদ রহমান জানিয়েছেন, শোয়েব কবির ২০২১ সালের ৯ মে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। কিন্তু ২০২৩ সালের ৪ জানুয়ারি থেকে অজ্ঞাত কারণে তার বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি তাকে চাকরিচ্যুত করে একই পদে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়।

গত রোববার শোয়েব নগর ভবনে গিয়ে তার বকেয়া বেতন এবং নতুন নিয়োগপ্রাপ্তর নিয়োগ বাতিলের দাবি জানালে বিসিসি কর্তৃপক্ষ অস্বীকার করে বলে জানান তার আনজীবী। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শোয়েব আদালতে মামলাটি দায়ের করেন।

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence