স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন ওবায়দুল কাদের

১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৯ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের © ফাইল ছবি

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরে গেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসের সমস্যায় ভুগছেন ওবায়দুল কাদের। ২০১৯ সালে অসুস্থ হয়ে পড়লে তার হৃদপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে। তখন একটি ব্লক অপসারণ করেন ঢাকার চিকিৎসকরা। পরে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। কিছুদিন চিকিৎসা নিয়ে সেখান থেকে দেশে ফিরে আসেন তিনি।

ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬