নৌকায় ভোট চাওয়া জামালপুরের ডিসিকে বদলি

১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM
মো. ইমরান আহমেদ

মো. ইমরান আহমেদ © ফাইল ছবি

আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে বক্তব্য দেয়া জামালপুরের ডিসি মো. ইমরান আহমেদকে বদলি করা হয়েছে। তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়য়ে উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপসচিব মেহেদি হাসানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। তার জায়গায় নতুন ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন অ্যাকাডেমির উপ-পরিচাল (উপসচিব) শফিউর রহমানকে।

এর আগে, সোমবার (১১ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামালপুরের জেলা প্রশাসক বলেন, আমাদের অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা। এই স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেছেন, ‘যে সরকার এই উন্নয়ন করেছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে আবার পুনরায় নির্বাচিত করে, আবারও ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার।’ এর পরই বিভিন্ন মহলে তার এই বক্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়।

কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করেছে এনসিপি:…
  • ২০ এপ্রিল ২০২৬
অন্যরকম মাইলফলকে লিটনকে বিশেষ সম্মাননা
  • ২০ এপ্রিল ২০২৬
গাঁজা-ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
  • ২০ এপ্রিল ২০২৬