ডেঙ্গুতে প্রাণ গেল ভিকারুননিসার আরও এক ছাত্রীর

০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ © ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আরও এক ছাত্রী মারা গেছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জাহিন আনাম আচঁল নামে ওই ছাত্রীর নিজ বাসায় মৃত্যু হয়। স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আঁচল ভিকারুননিসার প্রধান শাখার (দিবা) বাংলা মাধ্যমের দশম শ্রেণির ছাত্রী ছিল বলে জানা গেছে। কয়েকদিন আগে সে ডেঙ্গুতে আক্রান্ত হলে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিল। এ নিয়ে দু’মাসে ডেঙ্গুতে প্রাণ গেলো ভিকারুননিসার তিন ছাত্রীর।

অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, আঁচল মূল শাখার দশম শ্রেণির মেধাবী ছাত্রী ছিল। বাংলা ভার্সনের ‘বি’ সেকশনে ১৯ রোল ছিল তার। সে খুব ভালো মেয়ে ছিল। জ্বর হলের তার ডেঙ্গু পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ এলেও শারীরিক অবস্থা ভালো থাকায় বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিল। বৃহস্পতিবার শরীর বেশ খারাপ হলে বাসাতেই তার মৃত্যু হয়।

কেকা রায় চৌধুরী বলেন, ভিকারুননিসা স্কুলের সব শাখায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সতর্ক। তবে বাসায় থেকে কেউ আক্রান্ত হলে কিছু করার থাকে না। সবাইকে সচেতন থাকতে বলা হচ্ছে। ছাত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন কেকা রায় চৌধুরী। তিনি শোকবার্তায় আঁচলের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

আর আগে গত ২৫ জুলাই সেতারা রহমান প্রিয়াঙ্কা নামে এক ছাত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা যায়। সে মূল শাখার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। ৩ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একাদশ শ্রেণির ছাত্রী ইলমা জাহান মারা যান।

যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে মাউশির নতুন বিজ্ঞপ্তি জারি
  • ০২ এপ্রিল ২০২৬
মা‌র্কিন দূতাবাস ঘোষণা করেছে ফ্রিডম ২৫০ তহবিল, করুন আবেদন
  • ০২ এপ্রিল ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের মার্চের বেতনের চেক ছাড়, পাবেন যেদিন
  • ০২ এপ্রিল ২০২৬