গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

২৬ অক্টোবর ২০২৬, ০২:৪২ PM
ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিসেরে সদস্য ও স্থানীয় লোকজন

ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিসেরে সদস্য ও স্থানীয় লোকজন © সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার  (২৬ অক্টোবর) সকালে উপজেলার সোনাকুড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস সোনাকুড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে একটি গাছের সঙ্গে আটকে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে তুহিন আক্তার, সুষমা সরকার, তাপস সাধু, পার্থ সাধু, নাঈম ও আশিকসহ অন্তত ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: একাদশে ভর্তির শেষ সুযোগ শিক্ষার্থীদের, আবেদনের ফল প্রকাশ ৩০ অক্টোবর

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬