গোপালগঞ্জে মদ্যপানে দুই যুবকের মৃত্যু, আরেকজন চিকিৎসাধীন

২৬ অক্টোবর ২০২৬, ০২:৩৫ PM
নিহতের বাড়িতে স্থানীয় লোকজন

নিহতের বাড়িতে স্থানীয় লোকজন © সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অনিল বাড়ৈ নামের আরও এক যুবক অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

গত শনি ও রবিবার (২৪ ও ২৫ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় ওই দুই যুবকের মৃত্যু হয়। তারা হলেন উপজেলার দিঘলীয়া গ্রামের মহেন্দ্র হালদারের ছেলে মনোতোষ হালদার (৩৮) এবং গেদু বাড়ৈর ছেলে কৃষ্ণকান্ত বাড়ৈ (৩৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর শুক্রবার ষষ্ঠীপূজার রাতে মনোতোষ হালদার, কৃষ্ণকান্ত বাড়ৈ ও অনিল বাড়ৈ মদ্যপান করেন বলে জানা গেছে। এরপর তাঁরা অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মনোতোষ হালদার এবং রবিবার কৃষ্ণকান্ত বাড়ৈর মৃত্যু হয়।

কৃষ্ণকান্ত বাড়ৈর ভাই বিষ্ণু বাড়ৈ বলেন, দুর্গাপূজা উপলক্ষে তার ভাইসহ তিনজন ডেকোরেটরের কাজ করতে পাশের খাগবাড়ি গ্রামে গিয়েছিলেন। সেখানে কয়েকজন মদ্যপান করার পর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কৃষ্ণকান্তকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তার মৃত্যু হয়। এ ঘটনায় তারা থানায় কোনো অভিযোগ করেননি।

অন্যদিকে মনোতোষ হালদারের ভাই উত্তম হালদার বলেন, তার ভাই পূজার ডেকোরেশনের কাজ করতে গিয়ে পানীয়জাতীয় কিছু পান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬