ড. ইউনূসের বিপক্ষে আদালতে লড়বেন না খুরশীদ আলম খান

০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
আইনজীবী খুরশীদ আলম খান

আইনজীবী খুরশীদ আলম খান © সংগৃহীত

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় ট্রাইব্যুনালে নতুন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর সৈয়দ হায়দার আলীকে প্রসিকিউটর নিয়োগ দেওয়ায় শুনাতিতে যাবেন না বলে জানিয়েছেন আইনজীবী খুরশীদ আলম খান।

সোমবার (৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আইনজীবী  খুরশীদ আলম খান বলেন, শুরু থেকে এই মামলাটি আমি করে আসছি। শুধু শ্রম আদালত নয়, আপিল ও হাইকোর্ট বিভাগে আমি সরকারি প্রতিষ্ঠানের পক্ষে মামলাটি করে এ পর্যাযে নিয়ে এসেছি। এখন আমি মামলাটি একাই করতে চাই। আমি বলেছি, আপানারা যে কোনো একজনকে দেন। একই মামলায় ২ জন আইনজীবী নিয়োগ দেওয়া সমীচীন মনে হচ্ছে না। 

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলাটি শ্রম আদালতে বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

এর আগে গত ২০ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বাতিলে রুল খারিজের বিরুদ্ধে আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এর ফলে শ্রম আদালতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই।

গত ৬ জুন ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলায় ড. ইউনূসসহ চারজনের আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close