আগামীকাল থেকে পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ থাকবে

০২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
প্রেট্রোল পাম্প

প্রেট্রোল পাম্প © ফাইল ছবি

তিন দাফা দাবিতে অনির্দিষ্টকালর জন্য তেল উত্তলন ও পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন  প্রেট্রোল পাম্প মালিক সমিতি। আগামীকাল রবিবার (৩ জুলাই) থেকে শুরু হবে তাদের আন্দোলন।পেট্রোল পাম্প মালিক সমিতির মহাসচিব মিজানুর রহমান রতন জানান, আমাদের দাবিসমূহ না মানলে ৩ সেপ্টেম্বর থেকে তেল উত্তোলন বন্ধ রাখব।

এর আগে গত ৩১ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে খুলনার খালিশপুরে ট্যাংকলরি ভবনে সভা করে ব্যবসায়ী ও শ্রমিকদের কয়েকটি সংগঠন। সংগঠনগুলো হলো, বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানী তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা, মেঘনা ও যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যাণ সমিতি।

সভায় মালিক সমিতির নেতারা জানান, জ্বালানী তেল বিক্রিতে কমিশন বৃদ্ধিসহ ৩ দফা দাবি দফা দাবি পূরণে ৩১ আগস্ট পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এই সময় পার হয়ে গেলেও এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হয়নি। তাই আগামী ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন নেতারা।

দাবিসমূহ হচ্ছে
 জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করা
 জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করা
 জ্বালানি তেল ব্যবসায়ীদের কমিশন এজেন্ট হিসেবে গেজেট প্রকাশ করা।

এরআগে, এসব দাবি নিয়ে গত ২৯ আগস্ট সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বৈঠক করেন পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন ও ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশনের নেতারা। আলোচনার পর নেতারা জানান, তাদের সব দাবি এক মাসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী।

এদিকে আগামীকাল দুপুর ১ টায় কাওরান বাজার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অফিসের নিচ তলায় সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ পেট্রোল ওনার্স অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. নাজমুল ইসলাম বিষয়টি নিয়ে বিস্তারিত ‍তুলে ধরবেন।

ট্যাগ: আন্দোলন
এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • ২১ এপ্রিল ২০২৬
রাতভর অবরোধের পর পরীক্ষায় বসল সেই ৬৫ এসএসসি পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা, নেপথ্যে কী?
  • ২১ এপ্রিল ২০২৬
২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, দেখুন তালিকা
  • ২১ এপ্রিল ২০২৬
এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬