শিক্ষামন্ত্রীর একান্ত সচিব মো: সাজ্জাদ হোসেনের মানবিক সহায়তা

০৫ আগস্ট ২০২৩, ১২:৩১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
আবু আলী মো: সাজ্জাদ হোসেন

আবু আলী মো: সাজ্জাদ হোসেন © সংগৃহীত

পড়ালেখার জন্য সাহায্য চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেয়া হয় পোস্ট। তা নজরে আসামাত্র সাহায্যের হাত বাড়িয়ে দেন পিরোজপুরের সাবেক জেলা প্রশাসক ও শিক্ষা মন্ত্রীর একান্ত সচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেন। পোস্ট দেখে নিজেই ফোন করে ওই শিক্ষার্থীর খরচের টাকা দিয়ে পাশে দাঁড়ান। 

জানা যায়, সম্প্রতি পিরোজপুরে এক শিক্ষার্থীকে মানবিক সাহায্যের জন্য নিজ ফেইসবুক ওয়ালে একটি মানবিক পোষ্ট করেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম। আজমল হুদা নিঝুমের এ মানবিক সাহায্যের পোষ্টটি মুহুর্তেই ভাইরাল হলে চোখে পড়ে পিরোজপুরের সাবেক জেলা প্রশাসক ও শিক্ষা মন্ত্রীর একান্ত সচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেনের। আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন তিনি নিজেই ফোন করে ওই শিক্ষার্থীর খোঁজ নেন এবং তার বই কেনা ও পরিক্ষার খরচের টাকা নিজেই বহন করার দায়িত্ব নেন।

আরও পড়ুন: জাবিতে গণরুম থেকে তুলে নিয়ে ২ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

এ বিষয়ে আজমল হুদা নিঝুম বলেন, পিরোজপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্টার প্রথম বর্ষের এক শিক্ষার্থীর পড়াশুনার খরচ যোগাতে সাহায্যের প্রয়োজন একটি স্ট্যাটাস দিলে সেটি আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন স্যারের চোখে পড়ে। আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন স্যার সাথে সাথে আমাকে ফোন করে ওই শিক্ষার্থীর বিষয়ে খোঁজ নেন। কয়েকদিনের মধ্যে আমি তার সাথে দেখা করলে তিনি ওই শিক্ষার্থীর বই কেনার টাকা ও পরিক্ষার খরচ এর টাকা আমার মাধ্যমে ওই শিক্ষার্থীর কাছে পৌঁছান। পড়াশুনার খরচের টাকা পেয়ে ওই শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা অনেক খুশি। আবু আলী মো: সাজ্জাদ হোসেন স্যার এত দিন পরে এত দূরে থেকেও আমাদের পিরোজপুরের মানুষদের মনে রেখেছেন এজন্য আমরা স্যারের প্রতি কৃতজ্ঞ।

ওই শিক্ষার্থীর বাবা ও মা জানান, আমরা দিন মজুরের কাজ করি আমাদের মেয়ের পড়াশুনার খরচ যোগাতে পারছি না এত দূরে থেকেও স্যার আমাদের মেয়ের বই কেনার টাকা ও পরিক্ষার খরচের টাকা পাঠিয়েছেন এজন্য আমরা স্যারের প্রতি অনেক কৃজ্ঞতা প্রকাশ করছি।

নতুন বই ও সাথে পরিক্ষার খরচের টাকা পেয়ে ওই শিক্ষার্থী পিরোজপুরের সাবেক জেলা প্রশাসক ও শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনির একান্ত সচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেন মহোদয়ের প্রতি খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

উল্লেখ্য, পিরোজপুরের সাবেক জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন ২০২২ সালে শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনির একান্ত সচিব পদে পদোন্নতি পেয়ে পিরোজপুর থেকে বিদায় নেন।

বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ
  • ২৭ অক্টোবর ২০২৬
শেরপুরে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২৭ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের ফল প্রকাশ
  • ২৭ অক্টোবর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর কুশপুত্ত…
  • ২৭ অক্টোবর ২০২৬
ডিএনএতে শনাক্ত ১০ মরদেহ, নিখোঁজ মুক্তার সন্ধান মেলেনি
  • ২৭ অক্টোবর ২০২৬
১৩ থেকে ১৬তম গ্রেডে ২২ পদে কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম বি…
  • ২৭ অক্টোবর ২০২৬