ফেসবুক লাইভে ফেনসিডিল সেবন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

০৫ আগস্ট ২০২৩, ১২:০২ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
কারাদণ্ড

কারাদণ্ড © প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে ফেনসিডিল সেবনরত অবস্থায় নয়ন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের কাচাঁ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। 

শুক্রবার (৪ আগস্ট) তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।  

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বলেন, চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর এলাকার ইসমাইল হোসেন নয়ন বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে চৌদ্দগ্রাম কাচাঁ বাজার এলাকায় প্রকাশ্যে ফেসবুক লাইভে এসে ফেনসিডিল সেবক করে। খবর পেয়ে ফেনসিডিলের বোতলসহ তাকে আটক করা হয়। 

চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল  জানান, মাদকসেবন করে শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইসমাইল হোসেন নয়নকে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।

ট্যাগ: আটক
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ‘বড় কোনো অগ্রগতি নেই, তবে ভেঙেও য…
  • ১২ এপ্রিল ২০২৬
রাজশাহীতে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ১২ এপ্রিল ২০২৬
টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলা…
  • ১২ এপ্রিল ২০২৬
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে আলোচনা শেষে যা বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্…
  • ১২ এপ্রিল ২০২৬
পরমাণু ইস্যুতে ইরানের কাছ থেকে ‘সুস্পষ্ট অঙ্গীকার’ চায় যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
close