হাঁটু পানিতেই চলছে বিএনপির সমাবেশ

০৪ আগস্ট ২০২৩, ০৫:০৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বিএনপির নেতাকর্মীরা

বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বিএনপির নেতাকর্মীরা © সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে হাঁটু সমান পানিতে দাড়িয়েই চলছে বিএনপির সমাবেশ। শুক্রবার (০৪ আগস্ট) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় বিচারিক আদালতের রায়কে ‘ফরমায়েশি’ উল্লেখ করে শুক্রবার প্রতিবাদ সমাবেশ করছে ঢাকাসহ দেশের সকল জেলা ও মহানগরে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নিচ্ছেন নেতাকর্মীরা।

এর আগে বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ
  • ২৭ অক্টোবর ২০২৬
শেরপুরে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২৭ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের ফল প্রকাশ
  • ২৭ অক্টোবর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর কুশপুত্ত…
  • ২৭ অক্টোবর ২০২৬
ডিএনএতে শনাক্ত ১০ মরদেহ, নিখোঁজ মুক্তার সন্ধান মেলেনি
  • ২৭ অক্টোবর ২০২৬
১৩ থেকে ১৬তম গ্রেডে ২২ পদে কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম বি…
  • ২৭ অক্টোবর ২০২৬