আগামী ৩ দিন বাড়তে পারে বৃষ্টিপাত

০৪ আগস্ট ২০২৩, ০৩:২৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
বৃষ্টি

বৃষ্টি © ফাইল ফটো

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী তিন দিন বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময় দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বরিশাল ও চট্টগ্রাম অধিকাংশ জায়গায়; রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এতে আরও বলা হয়, বৃষ্টি হলেও সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্র অপরিবর্তিত থাকবে এবং পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

উল্লেখ্য, মৌসুমি বায়ুর প্রভাবে গতকাল থেকেই রাজধানী ঢাকাসহ সারাদেশে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনীতে ৯‍৯ মিলিমিটার। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলায় ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হওয়ার আলোচনায় কে এই আরিফ খান
  • ০৮ এপ্রিল ২০২৬
মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
close