ডেঙ্গুর চেয়েও বিএনপি মারাত্মক : তথ্যমন্ত্রী

০৪ আগস্ট ২০২৩, ০২:৫১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ডেঙ্গু কামড়ায় আর বিএনপি জীবন্ত মানুষ পোড়ায়। ডেঙ্গু ভয়ংকর, তাই নিধন করতে হবে। বিএনপি আরও ভয়ংকর। সে কারণে বিএনপিকে প্রতিরোধ করতে হবে। শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর খামারবাড়ি চত্বরে কৃষক লীগের এডিস মশক নিধন ও সচেতনতা শীর্ষক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, তাদের (বিএনপি) রাজনীতি খালেদা জিয়া, তারেক জিয়া ও জিয়ার পরিবারের জন্য। বিএনপিকে লাঠিয়াল বাহিনী হিসেবে চায় খালেদা ও তারেক। সে কারণে কর্মসূচিতে তারা লাঠি নিয়ে হাজির হয়।

ড. হাসান মাহমুদ বলেন, রাজনীতি একটি ব্রত। সে ব্রত নিয়েই চলে আওয়ামী লীগ। সে কারণেই যখন দেশে কোনো দুর্যোগ-দুর্বিপাক আসে, এ দল মানুষের পাশে দাঁড়ায়। বিরোধী দলে থাকলেও আমরা তাই করেছি। দলীয় নেত্রী আমাদের এ শিক্ষাই দিয়েছেন। করোনা মহামারির সময়েও মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আওয়ামী লীগের ৫ জন নেতা, মন্ত্রিপরিষদের একজন সদস্য আর দলের প্রায় এক হাজারের মতো নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। কোভিডের মতো ডেঙ্গুও নিয়ন্ত্রণ করতে পারবে সরকার। সে জন্য দরকার সামাজিক আন্দোলন, রাজনৈতিক কর্মসূচি। কিন্তু কোনো দল আজ পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো কর্মসূচি নেয়নি, আওয়ামী লীগ নিয়েছে। কোভিডের সময় বিএনপি ফটোসেশন ছাড়া কিছু করেনি।’

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence