পান্না কায়সারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

০৪ আগস্ট ২০২৩, ১২:২৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
পান্না কায়সার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পান্না কায়সার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

বরেণ্য লেখক এবং গবেষক শহীদজায়া ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৪ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়েছে।

তিনি আজ বেলা ১১টার দিকে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান বলে পারিবারিক সূ্ত্রে জানা গেছে। অভিনেত্রী শমী কায়সারের মা অধ্যাপক পান্না কায়সার। তার জন্ম ১৯৫০ সালের ২৫ মে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর করা শহীদ জায়া শিক্ষকতা করেছেন বেগম বদরুন্নেসা কলেজে। স্বাধীনতা সংগ্রামের উত্তাল সময়ে শহীদুল্লাহ কায়সারের হাত ধরে শুরু করেন পথচলা। চার দশক ছিলেন আধুনিক সাহিত্য, বাঙালি সংস্কৃতি ও প্রগতিশীল রাজনীতির সঙ্গে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু

শহীদুল্লাহ কায়সারকে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর তার বাসা থেকে ধরে নিয়ে যায় আলবদর বাহিনী। এরপর আর ফেরেননি। তখন থেকে দুই সন্তান শমী কায়সার ও অমিতাভ কায়সারকে মানুষ করেছেন পান্না কায়সার। দায়িত্ব নিয়েছেন লাখো কোটি শিশু-কিশোরকে সোনার মানুষে পরিণত করার।

দেশের বৃহত্তম শিশু-কিশোর সংগঠন 'খেলাঘর'র সভাপতিমণ্ডলীর সদস্য হন ১৯৭৩ সালে। ১৯৯২ সাল থেকে সভাপতিমণ্ডলীর চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতিও ছিলেন পান্না কায়সার। ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। বেশ কয়েকটি সাড়া জাগানো গ্রন্থের রচয়িতাও। ২০২১ সালের তাকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়।

ময়মনসিংহে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
  • ০৭ মার্চ ২০২৬
ইরানের ৪২ টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
  • ০৭ মার্চ ২০২৬
কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না ইরান: পেজেশকিয়ান
  • ০৭ মার্চ ২০২৬
নেপালের থেকে বাংলাদেশের নির্বাচনে অভ্যুত্থানের প্রভাব বেশি …
  • ০৭ মার্চ ২০২৬
বাকৃবিতে বাঁধনের নতুন কমিটি ঘোষণা
  • ০৭ মার্চ ২০২৬
দায়সারা কার্যক্রমের অভিযোগ ইবির শিক্ষক সংগঠনের বিরুদ্ধে, শি…
  • ০৭ মার্চ ২০২৬