৭ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের সম্ভাবনা

০৪ আগস্ট ২০২৩, ১২:৪৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
ঝড়

ঝড় © ফাইল ফটো

দুপুরের মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম একং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম, গেজেট প্রকাশ
  • ২৭ অক্টোবর ২০২৬
শেরপুরে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২৭ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের ফল প্রকাশ
  • ২৭ অক্টোবর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর কুশপুত্ত…
  • ২৭ অক্টোবর ২০২৬
ডিএনএতে শনাক্ত ১০ মরদেহ, নিখোঁজ মুক্তার সন্ধান মেলেনি
  • ২৭ অক্টোবর ২০২৬
১৩ থেকে ১৬তম গ্রেডে ২২ পদে কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম বি…
  • ২৭ অক্টোবর ২০২৬