হাওড়ে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

০৪ আগস্ট ২০২৩, ১০:০৯ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM

© সংগৃহীত

গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত মাইক্রোবাসের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান ও সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে ২ জন নিহত হয়েছেন এবং আহত হন আর ৮ জন। শুক্রবার (৪ আগস্ট) সকাল ৬টার দিকে এ মাইক্রোবাস দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন মো. শাহ আলম (৩০) ও জুয়েল মিয়া (৩২)। জানা যায়, তাদের ১০ জনের একটি দল মাইক্রোবাস ভাড়া করে গাজীপুর মহানগরীর কাশিমপুর বেক্সিমকো এলাকা থেকে হাওর দেখতে কিশোরগঞ্জের নিকলীতে যাচ্ছিলেন।

আরও পড়ুন: ঢাবির কলা ইউনিটে আসন শূন্য, ভর্তির জন্য ডাক পেলেন ২৪৩ জন

এলাকাবাসী ও পুলিশ জানায়, কারখানার ১০ জন শ্রমিক একটি মাইক্রোবাস ভাড়া করে কিশোরগঞ্জের নিকলী হাওরে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। শুক্রবার সকাল ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী উড়ালসড়ক পার হওয়ার পর বাইমাইল এলাকায় আসলে মাইক্রোবাসটির চাকা ফেটে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি সামনে ও পাশে দুমড়েমুচড়ে যায়।

কোনাবাড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কাশেম ঘটনাটি নিশ্চিত করে বলেন, তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। এ সময় আহতের মধ্যে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম - পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসা…
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence