সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ আজ

৩১ জুলাই ২০২৩, ০৯:০৭ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
বিএনপি

বিএনপি © ফাইল ফটো

সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে সোমবার (৩১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির পক্ষ থেকে নয়া পল্টনে জনসভা করার কথা শুরুতে জানানো হলেও শেষ পর্যন্ত ডিএমপির সঙ্গে আলোচনা সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার বিকাল ৩টায় এই জনসমাবেশ শুরু হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন ও পরবর্তী কর্মসূচি জানাবেন।

প্রসঙ্গত, এ দিন একই দাবিতে সারা দেশের জেলা এবং মহানগরেও জনসমাবেশ করবে সংসদের বাইরে থাকা দলটি।

শিক্ষকদের বৈশাখী ভাতা কবে, জানাল মাউশি
  • ১৩ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল
  • ১৩ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি অবরোধের সময় জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবি ক্যাম্পাসে রাত থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, পহেলা বৈশাখে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, ঘামের মতো ঝরে দুধ—রহস্যে ভরা এই প…
  • ১৩ এপ্রিল ২০২৬