পদ্মায় নিখোঁজের ২৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার

২২ জুলাই ২০২৩, ০৩:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নিহত সিয়াম

নিহত সিয়াম © সংগৃহীত

পদ্মায় নিখোঁজের ২৬ ঘণ্টা পরে স্কুলছাত্র সিয়ামের (১১) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২২ জুলাই) বেলা আড়াইটার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

নিহত সিয়াম রাজশাহী মহানগরীর চর সাতবাড়িয়া এলাকার শুকুর আলীর ছেলে। সে নগরীর ডাশমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার আব্দুর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে তাদের উদ্ধার অভিযান চলছে। তার অংশ হিসেবে চারঘাটে ইউসুফপুর এলাকায় টহল পরিচালনা করা হয়। এ সময় ভেসে যাওয়া সিয়ামকে দেখতে পেয়ে উদ্ধার করা হয়। তবে এখনো সাজিদ (১২) নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

আরো পড়ুন: দেড়-দুই কোটি টাকায় অফিস কিনতে চান নুর

রাজশাহী নৌ পুলিশের এসআই শাহরিয়ার বলেন, চারঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সিয়ামের। সেখানে আমাদের নৌ পুলিশ ছাড়াও চারঘাট থানা পুলিশের সদস্যরা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সিয়ামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

উল্লেখ্য, এর আগে শুক্রবার (২১ জুলাই) বেলা ১২টার দিকে নগরী সাতবাড়িয়া এলাকার পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় দুই কিশোর। তারা হলেন- চর সাতবাড়িয়া গ্রামের মো. শুকুর আলীর ছেলে মো. সিয়াম (১১) ও চরশ্যামপুর এলাকার নেকবর আলীর ছেলে মো. সাজিদ (১২)। উদ্ধারে দ্বিতীয় দিনের মত কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

 

ট্যাগ: মৃত্যু
হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬