হিরো আলমকে নিয়ে টুইটের জের

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ দূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের

২০ জুলাই ২০২৩, ১০:৩১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয় © ফাইল ছবি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় এক টুইট বার্তায় উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। তার এই উদ্বেগ প্রকাশের বিষয়টি ভালোভাবে নেয়নি সরকার। 

সেজন্য বৃহস্পতিবার (২০ জুলাই) জাতিসংঘের ঢাকা অফিসের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষের কথা জানানো হয়। একইসঙ্গে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয় বলে জানিয়েছে একাধিক সূত্র।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম  সিয়াম ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারীকে তলব করে সরকারের অসন্তোষ প্রকাশ করেন।

তলবের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি এ বিষয়টি জানি না। কিন্তু জাতিসংঘের সঙ্গে আমাদের সম্পর্ক হলো—তারা আমাদের উন্নয়নের অংশীদার। তারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না।

দুনিয়ার বহু জায়গায় লোক মারা যায়। ভারতে প্রায় ৪৮ জন মারা গেছে। বিভিন্ন দেশে মারা যায়। অন্য দেশে যখন লোক মারা যায়, তখন কি জাতিসংঘ টুইট করে? আমাকে সেই দৃষ্টান্ত আগে দেখাক—যুক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে মঙ্গলবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলায় উদ্বেগ প্রকাশ করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। এক টুইট বার্তায় তিনি বলেন, সহিংসতামুক্ত নির্বাচনে অংশগ্রহণ সবার মৌলিক অধিকার এবং সেটিকে রক্ষা করা উচিত।

এসএসসির প্রথম পরীক্ষায় দুই জেলায় চার কেন্দ্রে আকস্মিক পরিদর…
  • ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় ৪ খুন: সন্দেহভাজন ভাগনে আটক
  • ২১ এপ্রিল ২০২৬
জাবিতে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের নিয়োগ-পদায়নের দা…
  • ২১ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে ২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
মাসে আয় হতে পারে ৩ লাখ টাকা পর্যন্ত
  • ২১ এপ্রিল ২০২৬