যেসব ক্ষেত্রে আয়করে ছাড় পেলেন সরকারি কর্মচারীরা

২০ জুলাই ২০২৩, ১২:৩৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সরকারি কর্মচারীদের করছাড়ের সুবিধা বৃদ্ধি করা হয়েছে

সরকারি কর্মচারীদের করছাড়ের সুবিধা বৃদ্ধি করা হয়েছে © ফাইল ছবি

সরকারি কর্মচারীদের করছাড়ের সুবিধা আরও বৃদ্ধি করা হয়েছে। মূল বেতন ও বোনাস ছাড়া আর যা পান, তার ওপর সরকারি কর্মচারীদের আর আয়কর দিতে হবে না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

নতুন আয়কর আইনের আলোকে মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। সরকারি কর্মচারীরা বেশ কিছু ক্ষেত্রে করছাড় সুবিধা পেয়ে আসছেন, তবে এবারের প্রজ্ঞাপনে এর পরিধি আরও বাড়ানো হয়েছে। এত দিন সরকারি কর্মচারীরা যেসব খাতে করছাড় পেতেন, তা এ রকম: বাড়িভাড়া মূল বেতনের ৫০ শতাংশ অথবা তিন লাখ টাকা পর্যন্ত হলে তাতে কর দিতে হয় না। খবর: বাসস।

চিকিৎসা ভাতার ক্ষেত্রেও মূল বেতনের ১০ শতাংশ অথবা ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত কর নেই। অবশ্য বাড়িভাড়া ও চিকিৎসা ভাতায় এমন ছাড় সব চাকরিজীবী করদাতা পান। এ ছাড়া সরকারি কর্মকচারীদের করমুক্ত ভাতাগুলোর তালিকায় আরও আছে বৈশাখী ভাতা, শিক্ষাসহায়ক ভাতা, দায়িত্ব ভাতা, পাহাড়ি ভাতা, ধোলাই ভাতা, টিফিন ভাতা, শ্রান্তি-বিনোদন ভাতা ও টিএ-ডিএ।

তবে নতুন আইনে বলা হয়েছে, বাড়ি ভাড়ার ক্ষেত্রে এক তৃতীয়াংশ বা ৪ লাখ ৫০ হাজার টাকার মধ্যে যেটি কম, সেই পরিমাণ অর্থ ভাতা হিসেবে কর ছাড় পাবে।  

সরকারি কর্মচারী ও পেনশনভোগী কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ প্রদানের প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, চাকরিরত সরকারি কর্মচারী ও পেনশনভোগী কর্মচারীরা ন্যুনতম ১ হাজার টাকা এবং পেনশনভোগীরা ন্যুনতম ৫০০ টাকা পাবেন।

প্রতিশ্রুতির এক বছর পেরোলেও অচল রোহিঙ্গা প্রত্যাবাসন
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে এসে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ কনস্টেবলের…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন সবুজে ঘেরা শেরপুরে এসব পর্যটনকে…
  • ১৯ মার্চ ২০২৬
সংসদীয় গণতন্ত্রে ফেরার পর প্রথমবার একসঙ্গে ঈদ জামাতে অংশ নে…
  • ১৯ মার্চ ২০২৬
শেকড় ছেড়ে যারা ক্যাম্পাসে, তাদের জন্য উপাচার্যের ঈদের নিমন্…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদকে ঝামেলামুক্ত করতে আগে থেকেই গুছিয়ে নিন যেসব কাজ
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence