৩০ নভেম্বরের মধ্যে শেষ হবে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান ও পরীক্ষা

২০ জুলাই ২০২৩, ১১:৩১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
৩০ নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান শেষ করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

৩০ নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান শেষ করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় © ক্লাস

৩০ নভেম্বরের মধ্যে শ্রেণি পাঠদান, মূল্যায়ন ও পরীক্ষা কার্যক্রম সমাপ্তিকরণের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। শিক্ষা প্রতিষ্ঠানের চলতি বছরের গ্রীষ্মকালীন ছুটি বাতিল সংক্রান্ত আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রশাসন ও সংস্থাপন শাখার উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার উদ্দেশ্যে ইতোপূর্বে ঘোষিত ২০ জুলাই থেকে ২ আগস্ট ২০২৩ পর্যন্ত এ মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক/দাখিল, উচ্চ মাধ্যমিক/আলিম এবং কারিগরি/সমমান পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হলো।

আরও বলা হয়েছে, বৃহস্পতিবার (২০ জুলাই) হিজরি নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আগামী ২৩ জুলাই রোববার থেকে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম যথারীতি চালু থাকবে। বাতিলকৃত গ্রীষ্মকালীন ছুটি আগামী শীতকালীন ছুটির সাথে সমন্বয় করা হবে।

এতদসংগে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়নসহ অন্যান্য শ্রেণির পাঠদান ও পরীক্ষা কার্যক্রম সমাপ্ত করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে এ আদেশ জারি করা হলো বলে এতে উল্লেখ করা হয়েছে।

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে আড়ং, আবেদন শেষ ২৮ এপ্রিল
  • ২৩ এপ্রিল ২০২৬
এবার রাস্তায় নামছেন প্রাথমিকে চূড়ান্ত সুপারিশ পাওয়া ১৪ হাজা…
  • ২৩ এপ্রিল ২০২৬
আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ প্রি-ইভেন্ট সেশন অনুষ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ নেতাদের নিয়ে ঢাবিতে বৈঠকে …
  • ২৩ এপ্রিল ২০২৬
মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬