বাংলাদেশ বলেই তারা একটা মগের মুল্লুক পেয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

২০ জুলাই ২০২৩, ১২:২৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ড. এ কে আবদুল মোমেন

ড. এ কে আবদুল মোমেন © ফাইল ফটো

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় ঢাকায় প‌শ্চিমা মিশনগু‌লোর বিবৃতির পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, ‘বাংলাদেশ হলেই একটা মগের মুল্লুক পাইছে। এটা গ্রহণযোগ্য নয়।’

বুধবার (১৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিদেশি মিশনগুলোর বিবৃতি নিয়ে এক প্রশ্নের জবাবে এ প্রতিক্রিয়া দেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা সম্পর্কে (বিবৃতি) আমি জানি না। একটি দেশ সম্পর্কে আমি বলতে চাই, আমেরিকার নিউইয়র্কে যখন-তখন লোক মেরে ফেলা হয়। তারা কি স্টেটমেন্ট দেয় কখনো? জাতিসংঘ কখনো বলেছে, আমেরিকাতে লোক মরে যায় কেন?’

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী সাইদ ফয়সাল ওরফে আরিফের প্রসঙ্গ টেনে মোমেন বলেন, ‘একটা বাঙালি ছেলে মারা গেল, এতদিন হলো জাতিসংঘ কখনও বলেছে, ওই ছেলের তদন্ত কতদূর হয়েছে? কিংবা রাষ্ট্রদূতরা দলবেধে কোনো বিবৃতি দিয়েছে?’

সাংবাদিকদের উদ্দেশে করে ড. মোমেন বলেন, আপনারা তাদের কেন জিজ্ঞাসা করেন না? প্রতিদিন লোক মারা যায় তখন তারা কোনো স্টেটমেন্ট দেয় না।

আর বাংলাদেশ হলেই একটা মগের মুল্লুক পেয়েছে, এটা গ্রহণযোগ্য নয়। আপনাদের সঙ্গে তাদের (বিদেশি দূতদের) যখন-তখন সাক্ষাৎ হয়। আপনারা তাদের জিজ্ঞাসা করেন না কেন, বাঙালি ছেলে মেরে ফেলল। আমেরিকায় তো যখন-তখন লোক মারা যায়।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence