আরো করছাড় পেল সরকারি কর্মচারীরা

২০ জুলাই ২০২৩, ১২:০৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
লোগ

লোগ © ফাইল ফটো

সরকারি কর্মচারীদের আরো করছাড়ের সুবিধা দিলো সরকার। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে জানিয়েছে, সরকারি কর্মচারীরা মূল বেতন ও বোনাস ছাড়া আর যা পান, তার ওপর আর আয়কর দিতে হবে না।

গতকাল মঙ্গলবার জারি করা নতুন আয়কর নীতিমালার আলোকে করছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর।
 
সরকারি কর্মচারীরা এতদিম যেসব খাতে এবং যেভাবে করছাড় পেতেন- বাড়িভাড়ায় মূল বেতনের ৫০ শতাংশ অথবা তিন লাখ টাকা পর্যন্ত হলে তাতে কর দিতে হয়নি। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও মূল বেতনের ১০ শতাংশ অথবা ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত কর নেই। এছাড়াও সরকারি কর্মকর্তাদের করমুক্ত ভাতাগুলোর তালিকায় রয়েছে বৈশাখী ভাতা, শিক্ষাসহায়ক ভাতা, দায়িত্ব ভাতা, পাহাড়ি ভাতা, ধোলাই ভাতা, টিফিন ভাতা, শ্রান্তি-বিনোদন ভাতা ও টিএ-ডিএ।

এ ক্ষেত্রে নতুন আইনে বলা হয়েছে, বাড়ি ভাড়ার ক্ষেত্রে এক–তৃতীয়াংশ বা ৪ লাখ ৫০ হাজার টাকার মধ্যে যেটি কম, সেই পরিমাণ অর্থ ভাতা হিসেবে কর ছাড় পাবে।

ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রের কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে এসএসসির দায়িত্ব থেকে…
  • ২২ এপ্রিল ২০২৬
শাস্তির আওতায় আসছেন প্রায় ৩০০ প্রতিষ্ঠান প্রধান
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিতের বিষয়টি সমাধান সম্ভব: আসি…
  • ২২ এপ্রিল ২০২৬
ইসিতে এনডিপির নিবন্ধন পেতে প্রধানমন্ত্রী বরাবর খোলাচিঠি এনড…
  • ২২ এপ্রিল ২০২৬