উজবেকিস্তানে দাবা চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় বাংলাদেশের

১৯ জুলাই ২০২৩, ১০:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ওয়ারসিয়া খুশবু

ওয়ারসিয়া খুশবু © সংগৃহীত

উজবেকিস্তানের তাসখন্দ শহরে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টে বালিকা অনূর্ধ্ব-১১ গ্রুপে বাংলাদেশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু স্বর্ণ পদক লাভ করেছেন। 

মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু ৯ খেলায় সাত পয়েন্ট পেয়ে কাজাকিস্তানের আবিলাইকজি বিবিসারার সাথে টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক পান। 

বুধবার (১৯ জুলাই) নবম ও শেষ রাউন্ডের খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু স্বাগতিক উজবেকিস্তানের জিকমাতখোনোভা মোখিনুরের সাথে ড্র করেন। 

এ ইভেন্টে স্বাগতিক উজবেকিস্তান ছাড়াও ভারত, কাজাকিস্তান, রাশিয়া, উজবেকিস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও শ্রীলংকার ২২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার অনূর্ধ্ব-১১ গ্রুপে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু’র স্বর্ণ, কাজাখস্তানের আবিলাইকজি বিবিসারা রৌপ্য এবং কিরগিজিস্তানের তুরসুনালিয়েভা নুরিলিনা ব্রোঞ্জ পদক পান।

অন্য দিকে কিরগিজস্তানের ইসিককুলের করুমডু শহরে অনুষ্ঠানরত ইসিককুল ওপেন দাবার ক্যাটাগরি ’এ’ তে বাংলাদেশের ফিদে মাস্টার মনন রেজা নীড় ৯ খেলায় ৫ পয়েন্ট অর্জন করেছেন।

আজ নবম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মনন রেজা নীড় উজবেকস্তানের মালিকোভা মারজোনাকে পরাজিত করেন।

ভূমধ্যসাগরে অনাহারে নৌকাতেই মারা যান সুনামগঞ্জের মহিবুর
  • ০১ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence