বিকেলে আন্দোলনরত শিক্ষকদের সাথে আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী

১৯ জুলাই ২০২৩, ০২:২১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© ফাইল ছবি

মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের সাথে আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বুধবার (১৯ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

এর আগে শিক্ষকরা জানান, তাদের দাবি একটাই, জাতীয়করণ। একই সিলেবাস, একই পড়া কিন্তু সরকারি শিক্ষকদের তুলনায় তাদের সুযোগ-সুবিধা অনেক কম। আমাদের চিকিৎসা ভাতা মাত্র ৫০০ টাকা। বাসাভাড়া এক হাজার টাকা। এটা লজ্জাজনক। অথচ আমাদের তুলনায় সরকারি স্কুলের শিক্ষকরা সুযোগ-সুবিধা পান বহুগুণ বেশি।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন দেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষরা।

দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৩ এপ্রিল ২০২৬
দেশে ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানে আবারও হামলার কথা ভাবছেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে নারী এমপি হতে দুই বোনের লড়াই
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে মেলা-শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানান আয়োজন নজরুল বিশ্…
  • ১৩ এপ্রিল ২০২৬
পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
  • ১৩ এপ্রিল ২০২৬