নয়া পল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

১২ জুলাই ২০২৩, ১০:৩৪ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছেন

সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছেন © টিডিসি ফটো

সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করতে রাজধানীর নয়া পল্টনে জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতাকতর্মীরা। বুধবার (১২ জুলাই) সকাল থেকেই নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা গেছে, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছেন। তাদের হাতে নানা ধরনের ব্যানার-ফেস্টুন দেখা গেছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।

বিএনপি নেতারা জানিয়েছেন, আজকের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে বড় ধরনের শো-ডাউন করে নিজেদের শক্তির জানান দিতে চায় বিএনপি। সমাবেশে অন্তত ১০ লাখ লোকের সমাগম ঘটানোর টার্গেট নিয়েছেন তারা। 

এ বিষয়ে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, আজকের সমাবেশ মহাসমাবেশে পরিণত হবে। স্মরণকালের বড় জনসমাবেশ করার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে আমাদের। এই সমাবেশ থেকে সরকারকে চূড়ান্ত আল্টিমেটাম দেওয়া হবে।

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটো…
  • ২৮ অক্টোবর ২০২৬
১২ বছর পর অসুস্থ হয়ে দেশে ফিরেছিলেন ইরাকপ্রবাসী, ডাক্তার দে…
  • ২৮ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী আমাকে মজা করে বলছিলেন, তুমি আবার যাবা আমার স…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬
৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউ…
  • ২৮ অক্টোবর ২০২৬