ধানের শীষ দেশের মানুষের পেটের বিষ হয়ে গেছে: ওবায়দুল কাদের

০৫ জুলাই ২০২৩, ০১:০২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৪ AM
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের © সংগৃহীত

ধানের শীষ পেটের বিষ হয়ে গেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশের মানুষ আবারও নৌকা চায়। পেটের বিষ আর খেতে চায় না।

বুধবার (৫ জুলাই) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সাথে দলের সহযোগী সংগঠনের সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে রাখা বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপি বিদেশিদের ওপর নির্ভর করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে বিএনপিসহ তাদের সমমনা দলগুলো গুজব নিয়ে ব্যস্ত। তারা ভোটারদের কাছে যাচ্ছে না। তারা যাচ্ছে বিদেশিদের কাছে। অনেক মালা গেঁথে আটলান্টিকের দিকে তাকিয়ে আছে। তারা ভাবছে বিদেশি প্রতিনিধি এসেই ভিসানীতি দেবে। 

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার দীর্ঘ যানজট

তিনি বলেন, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের মতোই আগামী জাতীয় সংসদ নির্বাচনও অবাধ ও সুষ্ঠু হবে। ভোটারদের কাছে না গিয়ে বিএনপি বিদেশিদের কাছে যাচ্ছে। আটলান্টিকের ওপার থেকে কোনো নিষেধাজ্ঞা আসে কিনা, সে অপেক্ষায় আছে বিএনপি।

ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের আরও বলেন, বিদেশিদের কিছু বলার থাকলে বন্ধুসুলভভাবে বলতে পারে। তবে প্রভুসুলভভাবে নয়। বিদেশিদের সব পরামর্শ আমাদের গ্রহণ করতে হবে, তেমন কোনো বিষয় নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence