ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার দীর্ঘ যানজট

০৫ জুলাই ২০২৩, ১২:৩৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৪ AM
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার দীর্ঘ যানজট © সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৪ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া ঈদ উপলক্ষে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বাড়তে শুরু করায় মহাসড়কের বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে বিপাকে পড়তে হচ্ছে চালক ও যাত্রীদের।

বুধবার (৫ জুলাই) ভোর থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েছেন গন্তব্যে যাওয়া মানুষ।

পুলিশ জানায়, এলেঙ্গা থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত চার লেন। আবার এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত দুই লেন। চার লেনের যানবাহন যখন দুই লেনে প্রবেশ করে তখন ধীরগতি শুরু হয়। এ দিকে মঙ্গলবার মধ্যরাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে বুধবার ভোর থেকে থেমে থেমে যানজট শুরু হয়।

আরও পড়ুন: মেট্রোরেল চলাচলের সময় বাড়ল

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি জাহিদ হাসান বলেন, ‘সড়কে দায়িত্ব পালন করছি। গাড়ির টান শুরু হয়েছে আশা করি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।’

ট্যাগ: জাতীয়
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence