জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

২৯ জুন ২০২৩, ০৮:১২ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
 বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত

 বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত © সংগৃহীত

সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকে টানা বৃষ্টির মধ্যেও রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে।

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মুফতি ড. মোস্তাক আহমেদ।

সরকারের মন্ত্রী, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকদের অনেকে এবং সর্বস্তরের জনগণ জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন।

এদিকে, সকাল ৭টায়  বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। নামাজে মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের খাদেম আব্দুল হাদী।

বরাবরের মতো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারও ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ছাড়াও এখানে দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ ক্বারী মো. আতাউর রহমান।

সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী। বায়তুল মোকাররমের প্রধান খাদেম মো. শহিদ উল্লাহ এ জামাতের মুকাব্বির থাকবেন।

চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম হাফেজ মো. রুহুল আমিন।

পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। মুকাব্বির থাকবেন খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম।

পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনে উপ-পরিচালক মাওলানা জাকির হোসেন।

সরকারের সমালোচনা করে গ্রেপ্তার সেই নারীকে জামিন দিলেন আদালত
  • ২৮ অক্টোবর ২০২৬
এসএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণের সময় জানাল ঢাকা বোর্ড, কোন জে…
  • ২৮ অক্টোবর ২০২৬
ট্রাক থামিয়ে ইয়াবা লুট, নেপথ্যে পুলিশ-সোর্স!
  • ২৮ অক্টোবর ২০২৬
ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট…
  • ২৮ অক্টোবর ২০২৬
জীবন নিয়ে সংশয়, এমপির ছেলেকে ইঙ্গিত করে ফেসবুকে কী লিখেছিলে…
  • ২৮ অক্টোবর ২০২৬
১,১৬৯ পদে ৫৪ জেলায় জনবল নিয়োগ দেবে ই-জোন এইচআরএম লিমিটেড, …
  • ২৮ অক্টোবর ২০২৬