জাতীয় নির্বাচন কবে, জানালেন প্রধানমন্ত্রী

২৫ জুন ২০২৩, ০৯:০০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

চলতি বছরের শেষে বা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৫ জুন) সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের চলমান মেয়াদে এটাই শেষ বাজেট। তবে একেবারে শেষ বাজেট কিনা, সেই সিদ্ধান্ত জনগণ ভোটের মাধ্যমে নেবে। এ সময় মূল্যস্ফীতি বিবেচনায় সরকারি চাররিজীবীদের ৫ শতাংশ হারে প্রণোদনা দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে একটি বাজেট দেওয়াই বড় ব্যাপার। সংকটের মধ্যেও শক্ত হাতে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা হয়েছে।

আরও পড়ুন: রুমের ভেতর কৃত্রিম আলোয় গাঁজা চাষ, গ্রেপ্তার পাঁচ মেডিকেল শিক্ষার্থী

তিনি আরও বলেন, বেশি দামে পণ্য আমদানি করতে গিয়ে রিজার্ভে টান পড়েছে। আরও ৪/৫ মাস খাদ্য কেনার সক্ষমতা আছে বাংলাদেশের।

উল্লেখ্য, একাদশ সংসদের মেয়াদ ২০২৪ সালের ২৯ জানুয়ারি শেষ হবে। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সেই হিসাবে ২০২৩ সালের ২ নভেম্বর থেকে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬