পুকুরে ডুবে একসঙ্গে তিন স্কুলছাত্রীর মৃত্যু

২৫ জুন ২০২৩, ০৩:৪৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
পুকুরে ডুবে একসঙ্গে তিন স্কুলছাত্রীর মৃত্যু

পুকুরে ডুবে একসঙ্গে তিন স্কুলছাত্রীর মৃত্যু © ফাইল ছবি

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে একসঙ্গে তিন স্কুলছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (২৫ জুন) দুপুরে রূপগঞ্জের হোড়গাঁও এলাকায় একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত স্কুলছাত্রীরা হলেন- সুবর্ণা আক্তার (১২), মারিয়া (১০) ও আফসানা আক্তার লামিয়া (১১)৷ তারা হোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তাদের মধ্যে দুজন দ্বিতীয় শ্রেণিতে ও একজন প্রথম শ্রেণিতে পড়াশোনা করতো। 

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দুপুরে ভুলতার হোড়গাঁও এলাকায় একটি পুকুরে গোসল করতে নামেন তিন স্কুলছাত্রী। পরে তাদের তিনজনই ডুবে যান। পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে শিরীন শারমিন চৌধুরী
  • ০৭ এপ্রিল ২০২৬
৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের বিল পাস সংসদে
  • ০৭ এপ্রিল ২০২৬
মধ্য রাতের মধ্যে যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
  • ০৭ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
close