নিজে ভোগ করতে ক্ষমতায় আসিনি: শেখ হাসিনা

২১ জুন ২০২৩, ০১:৫৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি এই দেশের ক্ষমতায় এসেছি চার চারবার এবং দেশের উন্নতিও করেছি। এমন না যে ক্ষমতায় এসে শুধু ক্ষমতাকে ভোগ করেছি, তা না। আমি নিজে ভোগ করতে আসিনি, দেশের মানুষের সার্বিক অর্থনৈতিক অবস্থার উন্নতি করেছি।’

বুধবার দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়েছে।

শেখ হাসিনা বলেন, ‘যারা আমাদের স্বাধীনতা বিরোধী ছিল, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের পুরস্কৃত করেছে, যারা এদেশের গণতন্ত্র হরণ করে গণতন্ত্রের প্রবক্তা সেজেছে, স্বাভাবিকভাবে তারা কখনও এদেশের কল্যাণ চাইবে না। তারা একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করতে চাইবে। আমাদের দেশের যেসব সচেতন নাগরিক তারা এসবকে গুরুত্ব কেন দেবে। তারা তো বিচার করবে সাড়ে ১৪ বছর আগে বাংলাদেশ কোথায় ছিল আর এখন কোথায় এসে দাঁড়িয়েছে, আমাদের সার্বিক উন্নতি হয়েছে কী হয়নি, দেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে কী পায়নি, দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে উন্নত হয়েছে কী হয়নি, মর্যাদা বৃদ্ধি পেয়েছে কী পায়নি। আপনাদের মতো সচেতন নাগরিকরা সেটাই আগে বিবেচনা করবেন।’

তিনি বলেন, ‘আমার আত্মবিশ্বাস আছে আমি মানুষের জন্য কাজ করছি। মানুষের যদি পছন্দ হয় আমাকে ভোট দেবে, না হয় না দেবে। ভোট না দিলে আমি থাকব না।’

মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসার এমপিওভুক্তর উৎসব ভাতার চেক ছাড়
  • ১৩ এপ্রিল ২০২৬
জাবিতে স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
  • ১৩ এপ্রিল ২০২৬
সংসদে উপস্থাপিত ‘ভুল তথ্যের’ জবাব দিলেন সদ্যবিদায়ী ৫ কমিশন…
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত কনস্টেবলের, …
  • ১৩ এপ্রিল ২০২৬
চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬