এবার পত্রিকার দায়িত্ব সামলাবেন চৌধুরী জাফরউল্লাহ শারাফাত

২০ জুন ২০২৩, ০৮:০৫ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
ধারাভাষ্য জগতের কিংবদন্তি চৌধুরী জাফরউল্লাহ শারাফাত

ধারাভাষ্য জগতের কিংবদন্তি চৌধুরী জাফরউল্লাহ শারাফাত © সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শারাফাততে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছে দৈনিক বাংলা পত্রিকা। সোমবার (১৯ জুন) থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। ধারাভাষ্য জগতের কিংবদন্তি চৌধুরী জাফরউল্লাহ শারাফাতকে নিয়োগের বিষয়টি পত্রিকাটির একটি প্রতিবেদনে জানানো হয়েছে।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। চার দশক তার কণ্ঠে ক্রীড়াঙ্গনের সাফল্য-ব্যর্থতায় উদ্বেলিত হয়েছে বাংলাদেশের মানুষ। ১৯৮০ সাল থেকে রেকর্ড ১৬টি ক্রিকেট বিশ্বকাপে তার কণ্ঠ শ্রোতাদের আনন্দ দিয়েছে। ১৯৯৭ সালে আইসিসি ট্রফির ফাইনালে তার ‘এক বল, এক রান’ ধারাভাষ্য কোটি বাঙালির হৃদয়ে শিহরণ জাগিয়েছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানিক মিয়া অ্যাভেনিউয়ে আইসিসি ট্রফি জয়ের পর আয়োজিত গণসংবর্ধনায় জাফরউল্লাহ শারাফাতকে পুরস্কৃতও করেছিলেন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে ধারাভাষ্য দিয়েছেন তিনি।

এসব দেশের বিখ্যাত সব মাঠে খেলার ধারাভাষ্যকার ছিলেন তিনি। জাফরউল্লাহ শারাফাত ১৯৮০ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ফুটবল ধারাভাষ্যকার হিসেবেও জনপ্রিয় ছিলেন।

একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
close