গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান

২০ জুন ২০২৩, ১২:৩৭ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
মো. রাশেদ খান

মো. রাশেদ খান © ফাইল ফটো

গণঅধিকার পরিষদের ১নং যুগ্ম আহ্বায়ক মো: রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৯ জুন) সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৯ জুন) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্বনির্ধারিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সদস্য সচিব নুরুল হক নুর। 

সভায় সাংগঠনিক আলোচনা ছাড়াও গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার বিভিন্ন রাজনৈতিক তৎপরতায় উদ্ভূত পরিস্থিতি ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। 

আলোচনা সভায় উদ্ভূত পরিস্থিতিতে সুশৃঙ্খলভাবে দলের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নিমিত্তে ১ নং যুগ্ম আহ্বায়ক মো: রাশেদ খাঁনকে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডা. রেজা কিবরিয়া এবং সদস্য সচিব নুরুল হক নুর পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেন।

ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
close