চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদ ২৯ জুন

১৯ জুন ২০২৩, ০৭:৩৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
আকাশে নতুন চাঁদ

আকাশে নতুন চাঁদ © ফাইল ছবি

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৯ জুন। আজ সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সূত্র এ তথ্য জানিয়েছে।

নতুন চাঁদ দেখার মাধ্যমে হিজরি জিলহজ মাস শুরু হয়। এই মাসে পবিত্র হজ পালন করা হয়। আর ১০ তারিখে উদ্‌যাপিত হয় ঈদুল আজহা।

ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য আজ সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক হয়। ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করেন।

গতকাল রবিবার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৮ জনু ঈদুল আজহা পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

এবার ১ জানুয়ারির অপেক্ষা নয়, পুরোনো বছরেই নতুন বই পাচ্ছে শি…
  • ২৮ অক্টোবর ২০২৬
টমটমের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর, স্পিডব্রেকারের দ…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ন্যায় শতবর্ষী মাদ্রাসার তালিকাও জাতীয়করণের জন্…
  • ২৮ অক্টোবর ২০২৬
মিসরীয় শিকড়, ট্রাম্পের মাথাব্যথা— যুক্তরাষ্ট্রের ইতিহাসের প…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসার,…
  • ২৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির সভায় যা হলো
  • ২৮ অক্টোবর ২০২৬