সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ‘শিশুবক্তা’

১৯ জুন ২০২৩, ০৫:৫১ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
‘শিশু বক্তা’ হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান আজাদী

‘শিশু বক্তা’ হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান আজাদী © সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘শিশুবক্তা’ হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান আজাদী। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের চৌরাস্তা (ফারুকের মোড়) এলাকায় ট্রাক্টর চাপায় মারা যান তিনি।

নিহত আবু রায়হান রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। সুন্দরগঞ্জ থানার ওসি কে এম আজমিরুজ্জামান সোমবার দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাতে উপজেলার পাঁচপীর বাজার থেকে মোটরসাইকেলে নলডাঙ্গা ফেরার সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাফেজ ক্বারী মাওলানা আবু রায়হান রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় ভাড়াবাসায় থাকতেন। 

ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

এবার ১ জানুয়ারির অপেক্ষা নয়, পুরোনো বছরেই নতুন বই পাচ্ছে শি…
  • ২৮ অক্টোবর ২০২৬
টমটমের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর, স্পিডব্রেকারের দ…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ন্যায় শতবর্ষী মাদ্রাসার তালিকাও জাতীয়করণের জন্…
  • ২৮ অক্টোবর ২০২৬
মিসরীয় শিকড়, ট্রাম্পের মাথাব্যথা— যুক্তরাষ্ট্রের ইতিহাসের প…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসার,…
  • ২৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির সভায় যা হলো
  • ২৮ অক্টোবর ২০২৬