পদ্মা সেতুর ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির ৩১৬ কোটি টাকা পরিশোধ

১৯ জুন ২০২৩, ০২:১৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পদ্মা সেতুর ঋণের কিস্তির চেক হস্তান্তর করে সেতু বিভাগ

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পদ্মা সেতুর ঋণের কিস্তির চেক হস্তান্তর করে সেতু বিভাগ

পদ্মা সেতুর ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির টাকা পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকার দ্বিতীয় চেক হস্তান্তর করা হয়।

সোমবার (১৯ জুন) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থ বিভাগের সিনিয়র সচিবের কাছে সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন চেক হস্তান্তর করেন। এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিসভার সদস্য, সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ সময় উপস্থিত ছিলেন। এর মাধ্যমে সরকারকে কিস্তিতে মোট ৬৩২ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার ৬১৪২ টাকা পরিশোধ করেছে সেতু বিভাগ।

এর আগে ৫ এপ্রিল  টোল আদায়ের রাজস্ব থেকে ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকা দিয়ে ঋণ পরিশোধ শুরু করে সেতু বিভাগ। অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে সই হওয়া চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নেওয়া হয়।

২০২২ সালের ২৬ জুলাই অর্থ বিভাগের সঙ্গে একটি সংশোধিত চুক্তি অনুসারে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) ৩৫ বছরের মধ্যে ১৪০ কিস্তিতে (প্রতি বছর চারটি কিস্তি) মাধ্যমে ঋণ পরিশোধ করবে। যা  ২০৫৬-৫৭ অর্থবছর পর্যন্ত ঋণ পরিশোধ অব্যাহত থাকবে।

এছাড়া সেতুর ডিটেইল ডিজাইনের জন্য এশিয়ান উন্নয়ন ব্যাংক থেকে ১৫ বছর মেয়াদে ২টি ঋণ চুক্তির আওতায় দুই শতাংশ সুদে মোট ১ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার এসডিআর ঋণ নেওয়া হয়েছে। যা বছরে ৪টি কিস্তি করে মোট ৬০টি কিস্তিতে সুদ-আসলসহ মোট ২ কোটি ৮০ লাখ ৯৯ হাজার ৩৩০ এসডিআর পরিশোধ করা হবে।

২০২৩ সালের ১৫ জুন পর্যন্ত কর্তৃপক্ষ সেতুটি থেকে ৭৭৯ কোটি ৭৫ লাখ ৮৭ হাজার টাকা টোল আদায় করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence