ফাঁসি দেওয়ার আগে কেমন লাগত ২৬ মৃত্যুদণ্ড কার্যকর করা সেই জল্লাদের

১৮ জুন ২০২৩, ০৫:৩৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
জল্লাদ শাহজাহান ভূঁইয়া

জল্লাদ শাহজাহান ভূঁইয়া © সংগৃহীত

প্রায় ৩২ বছর কারাভোগের পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৭৩ বছর বয়সি ফাঁসির আসামি জল্লাদ শাহজাহান ভূঁইয়া।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ মাহাবুবুল ইসলাম জল্লাদ শাহজাহানের মুক্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, মুক্তি পাওয়ার আগে ২৬ ফাঁসি কার্যকর করেছেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। এর মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় খুনি, চার যুদ্ধাপরাধী, কুখ্যাত বাংলা ভাইসহ দুই জেএমবি সদস্য, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারও রয়েছেন।

এদিকে মুক্তির পর গণমাধ্যমের সাথে কথা বলেছেন জল্লাদ শাহজাহান। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘প্রতিটি ফাঁসির আগেই আবেগ কাজ করেছে। এখানে তো আমার কিছু করার নেই। এ কাজ (ফাঁসি) কাউকে না কাউকে তো করতে হতো। এখন আমি চলে আসছি, অন্য কেউ করবে। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আমাকে এ কাজ করতে হয়েছে।’

তিনি বলেন, ‘একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারা কর্তৃপক্ষ আমাকে জল্লাদের কাজ দিয়েছিল। আমি সাহসী ছিলাম বলেই এ কাজ পেয়েছিলাম। কাজটি আমি না করলে কেউ না কেউ করতেন। এখন আমি চলে এসেছি, এ কাজ অন্যরা করবেন।’

শাহজাহান বলেন, ফাঁসির মঞ্চে যাওয়ার আগে এরশাদ শিকদার দাবি করেছিলেন যে তিনি কোনো অন্যায় করেননি; আর মুনীর একটি সিগারেট চেয়েছিলেন।

 ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলামের তথ্যানুযায়ী, ৪২ বছরের সাজার মধ্যে প্রতি ফাঁসির জন্য দুই মাস কারা রেয়াত পেয়েছেন শাহজাহান। 

কারাবিধি অনুযায়ী, আচার-আচরণ এবং অন্যান্য কারণে সব মিলিয়ে ১০ বছর ৫ মাস রেয়াত পেয়েছেন। সাজা খেটেছেন ৩১ বছর ৬ মাস ২ দিন।

শাহজাহানের হাতে কোনো টাকাপয়সা না থাকায় যে ১০ হাজার টাকা তাঁর দণ্ড হয়েছিল, তা কারা কর্তৃপক্ষ মিটিয়ে দিয়েছে।

ট্যাগ: মৃত্যু
এবার ১ জানুয়ারির অপেক্ষা নয়, পুরোনো বছরেই নতুন বই পাচ্ছে শি…
  • ২৮ অক্টোবর ২০২৬
টমটমের ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর, স্পিডব্রেকারের দ…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ন্যায় শতবর্ষী মাদ্রাসার তালিকাও জাতীয়করণের জন্…
  • ২৮ অক্টোবর ২০২৬
মিসরীয় শিকড়, ট্রাম্পের মাথাব্যথা— যুক্তরাষ্ট্রের ইতিহাসের প…
  • ২৮ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসার,…
  • ২৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির সভায় যা হলো
  • ২৮ অক্টোবর ২০২৬